শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

নাটোরের সিংড়ায় ২ শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

নাটোর প্রতিনিধি: / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ২ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিংড়া উপজেলার সাঐল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত রমজান আলী’র পরিবারকে নগদ ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। এরপর বিকেল ৪টায় উপজেলার শোয়াইর বাজারে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে নিহত সোহেল রানা’র পরিবারকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান,কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমানপ্রমুখ।

উল্লেখ্য গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার সাঐল হাজীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রমজান আলী (৩০), তিনি মাছের আড়তে কাজ করতেন। একই দিন পুলিশের গুলিতে নিহত হন উপজেলার শোয়াইর গ্রামের মোত্তালেব হোসেনের ছেলের সোহেল রানা (২৮), তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর