বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

২০২৩ সালটা ছিল শাহরুখ খানের প্রত্যাবর্তনের বছর। প্রায় চার বছরের বিরতি নিয়ে গত বছর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটি ছবির মধ্যে প্রথম দু’টির ব্যবসা ১০০০ কোটি রুপি ছাড়িয়েছিল। বছর ভর এমন সাফল্য। তাতেই বিনোদন জগতের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ। এ বার, ২০২৪ সালে ৯২ কোটি টাকা কর দিয়েছেন তিনি। পিছনে ফেলে দিলেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, বিরাট কোহলিদের।

২০২২ সালে বিনোদন জগতের সবোর্চ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এ বার তাকে ছাপিয়ে গেলেন শাহরুখ। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী ছবির তারকা বিজয় থলপতি। ২০২৪ সালে ৮০ কোটি টাকার কর দিয়েছেন তিনি। সিনেমা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনিই দ্বিতীয় তারকা যিনি সব থেকে বেশি কর দিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সলমন খান। তিনি ৭৫ কোটি টাকা কর দিয়েছেন। চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন। তার দেওয়ার করের অঙ্ক হল ৭১ কোটি টাকা। ৬৬ কোটি টাকা কর দিয়ে পঞ্চম স্থানে বিরাট কোহলি।
এই বছর প্রথম পাঁচ করদাতার মধ্যে নেই অক্ষয়। গত বছর একের পর এক ছবি ব্যর্থ হয়েছে বক্স অফিসে। কমেছে বিজ্ঞাপনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর