শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

আমাকে ভোট দিন নাহলে ইসরায়েল ধ্বংস হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক: / ২১২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জয়লাভ করেন তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত হবে। বৃহস্পতিবার ইহুদি রিপাবলিকানদের জনসভায় এমন মন্তব্য করেছেন ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের।

ট্রাম্প বলেছেন, ইসরায়েল হাজার বছর ধরে আমাদের সঙ্গে থাকবে তা নিশ্চিত করতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। তিনি (কমলা হ্যারিস) যদি প্রেসিডেন্ট হন তাহলে আপনাদের ইসরায়েল আর থাকবে না… ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।
ইহুদি ভোটারদের উদ্দেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প আরও বলেন, আমি বুঝতে পারছি না কীভাবে কেউ তাদের সমর্থন করতে পারে। আমি এটি প্রতিনিয়ত বলি, যদি আপনি তাদের সমর্থন করতেন এবং আপনি ইহুদি হন তবে আপনাকে আপনার মাথা পরীক্ষা করতে হবে। তারা আপনাদের জন্য অনেক খারাপ।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইহুদিরা জনসমক্ষে নিরাপদ বোধ করেছেন। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইহুদিদের পবিত্র ভূমি থেকে তাড়ানোর জন্য সন্ত্রাসীরা যুদ্ধ করবে বলে জানান ট্রাম্প।

অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী ও বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নির্বাচনী ক্যাম্পে জোর দিয়ে বলছেন, ইসরায়েলের প্রতি তার সমর্থন অটুট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর