মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

দুঃসংবাদ দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

অনলাইন ডেস্ক: / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

কেমোথেরাপির মাঝেই ‘মিউকোসাইটিস’ রোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া নতুন পোস্টে এ দুঃসংবাদ জানান হিনা। তিনি জানান, ক্যানসারের চিকিৎসার মধ্যেই মিউকোসাইটিসে আক্রান্ত তিনি।
এর আগে গেল জুন মাসের শেষের দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান হিনা খান। সেটি ছিল তৃতীয় পর্যায়ে। এরপর থেকে নিজের চিকিৎসা, শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে নিয়মিতই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তিনি।

কেমোর কারণে চুলও পড়ে যায় অভিনেত্রীর। তবু মনের জোর অটুট রেখেছিলেন। তবে এবার যেন কিছুটা হলেও মানসিক ভাবে ভেঙে পড়লেন তিনি।

ইনস্টাগ্রামে হিনা জানিয়েছেন, কেমোথেরাপির আরেকটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস। যদিও প্রতি পদে পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে যুঝে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বাতলে দিন আমাকে।

ওই পোস্টে হিনা আরও লেখেন, সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু খেতে পারছি না। আপনারা কেউ যদি সমাধানের উপায় বলে দেন, তাহলে আমার খুব ভালো হয়।

ভারতীয় টেলিভিশন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেলিভিশন সাফল্যের পাশাপাশি হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন। তারপর তাকে ‘হ্যাকড’ সিনেমায় দেখা গেছে।

সূত্র : এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর