বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

সিরাজগঞ্জে দুই ভাগিনাকে হত্যার দায়ে মামাসহ তিনজনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪


সিরাজগঞ্জের চৌহালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাগিনা হত্যার দায়ে মামাসহ তিনজনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া মহল্লার মৃত আব্দুর রশিদ মাষ্টারের ছেলে নিহতদের মামা নাছির উদ্দিন (৪০), সহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই মহল্লার মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, দন্ডপ্রাপ্তদের সাথে তাদের ভাগ্নে কাউছারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে দন্ডপ্রাপ্তরা কাউছারকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জমিজমা নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে কাউছারকে মারপিট করে। সংবাদ পেয়ে কাউসারের ভাই মিল্টন আসলে তাকেও মারধর করা হয়। গুরুত্বর অবস্থায় কাওছার ও মিল্টনকে ঢাকা নেয়ার পথে দুজনই মারা যায়। এ ঘটনায় নিহতদের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। সাক্ষ্য প্রমান শেষে আদালত সোমবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন। আসামীদের জেল হাজতের প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর