বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ স্কুলশিক্ষকসহ দুজনের মৃত্যু, আহত কলেজ অধ্যক্ষ

নাটোর প্রতিনিধি / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকসহ দুজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন অপর আরোহী এক কলেজ অধ্যক্ষ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রফিক সরকার (৫৫) ও জুলফিকার আলী। আহত হয়েছেন আরেক আরোহী কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০)।নিহত জুলফিকার আলী বাগাতিপাড়া উপজেলার বড়ালঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও তমালতলা এলাকার তাহের আলীর ছেলে। নিহত রফিক সরকার নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ।

নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদরের নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক সরকারকে মৃত
ঘোষণা করেন।

এসময় আহত আনোয়ার এবং জুলফিকারের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়া হলে চিকিৎসক জুলফিকার আলীকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে একজন মারা যায়, আর অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর