বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক: / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ নারী দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ১০৪ রানের ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে রাবেয়া খানের নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

রবিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৭ রানে থামে সফরকারী দলের ইনিংস। দলের হয়ে দিলারা আক্তার সর্বোচ্চ ২৬ রান করেন, যা আসে ২১ বলে।
সিরিজ বাঁচাতে মাঠে নামা শ্রীলঙ্কা নারী ‘এ’ দলও ব্যাটিংয়ে সফল হতে পারেনি। ২০ ওভার শেষে ৮ উইকেটে ৮৭ রান তুলে তাদের ইনিংস থেমে যায়। ফলে ১০ রানের ব্যবধানে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নেয় বাংলাদেশ। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান মাঠে এবং শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর কল্টসে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর