শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

নওগাঁয় প্রায় ১৪ মন বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ীকে আটক

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪


নওগাঁ পৌরসভার পুরাতন মাছ বাজার (মসলাপট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউন হতে প্রায় ১৪ মন (৫৫৩.৭ কেজি) অবৈধ বিস্ফারক দ্রব্য উদ্ধার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাত ১০ টার দিকে শ্রী রুপম কুমার (৩৫) নামের এক যুবককে আটক করে। এ সময় সালাউদ্দিস বিহারী (৪৫) নামের অন্য যুবক পালিয়ে যায়।

আটককৃত রুপম জেলার মহাদেবপুর থানার জোতহরি গ্রামের নিবারণ চন্দ্র বর্মণের ছেলে ও পলাতক সালাউদ্দিস বিহারী সদর থানার খাস নওগাঁ গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

সোমবার র‍্যাব অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেটের শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতো এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে সালাউদ্দিনের যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমুহে এবং দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো। এ খবর জানার পর অভিযান চালিয়ে রোপমের ভাড়াকৃত গোডাউন থেকে সেগুলো ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে রোপম অকপটে প্রকাশ্যে স্বীকার করে সে এবং পলাতক সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহ করে ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল।

পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর