রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বিমানবন্দরে যাত্রীর সঙ্গে অসদাচরণ, তিন কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় বিমানবন্দরে কর্মরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম তাদের বরখাস্ত করেছেন। তিন কর্মকর্তা হলেন মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউসের সদর দপ্তরে ক্লোজড করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা যায়, বিমানবন্দরে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টম হাউস। যাত্রীসেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না। এরই অংশ হিসেবে বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় তাদের বরখাস্ত করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউস সূত্রমতে, ১৫ সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা। তারা ওই যাত্রীরে ব্যাগ খুলে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে কয়েকজন চকলেট নিয়ে নেয় এবং কয়েকজন চকলেট খাচ্ছে। বিষয়টি দেখে এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। পরে যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি এনবিআর কাস্টম কমিশনারের নজরে আনেন। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একইসঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে ক্লোজড করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর