মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ডিএমপির দুই থানার ওসিসহ ৭ পুলিশ পরিদর্শককে বদলি

অনলাইন ডেস্ক: / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানায় নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ সাত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন মিয়াকে মিরপুর মডেল থানায় এবং ধানমন্ডি মডেল থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিবুল্লাহকে উত্তরা পূর্ব থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগ এবং উত্তরা পূর্ব থানার মো. হাবিবুর রহমানকে সংযুক্ত ও সিআরও থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক এ.কে.এম. সাহাবুদ্দিন শাহিনকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, সংযুক্ত, সিআরও থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোল্লা মো. খালিদ হোসেনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগ এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ থেকে খোকন চৌধুরীকে প্ল্যানিং রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর