বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

ফুলবাড়ীর হিন্দু স্কুল ছাত্রীকে অপহরন করা হয়নি, দীর্ঘ ৪ বছরের প্রেমের টানে ঘর ছাড়ে সে 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪



কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিন্দু স্কুল ছাত্রীকে অপহরন নয়, দীর্ঘ ৪ বছরের প্রেমের পর প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে তরুণী। পরে ভিকটিমের বাবা ফুলবাড়ী থাকায় অপহরণের অভিযোগ করলে ১২ ঘন্টার মধ্যে প্রেমিক প্রেমিকাকে আটক করে পুলিশ। 


শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম বিজ্ঞ আদালত প্রেমিককে জেল হাজতে প্রেরণ ও স্কুল ছাত্রীকে সেফ কাসস্টোরিতে পাঠানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভিকটিমের বাবা থানায় মেয়ে অপহরণের অভিযোগে মামলা করেন।

পুলিশ জানায়, ওই স্কুল ছাত্রী সাথে উপজেলার কাশিপুর অনন্তপুর গ্রামের আলিনুরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। টানা ৪ বছর ধরে চলে তাদের সম্পর্ক। ভিন্ন ধর্মের হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারে একাধিক বিচার শালিস হয়। পরে গতকাল প্রেমিক আলিনুরের হাত ধরে পালিয়ে যায় তরুণী। পরে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ১২ ঘন্টার মধ্যে ছাত্রীসহ অভিযুক্ত আলিনুরকে নাগেশ্বরী উপজেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, দীর্ঘদিনের প্রেমঘটিত একটি বিষয় যা কোন সাম্প্রদায়িক ইস্যু নয়। আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারা বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে। তারা প্রেমের টানে ঘর ছাড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর