মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ

রিপোর্টারের নাম / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বন বিভাগের নাকের ডগায় পাহাড় কেটে প্রকাশ্যে মাটি বিক্রি করলেও নিরব নাপিতখালী বন কর্মকর্তা। এদিকে সংশ্লিষ্ট পাহাড় দেখে গেলেও কার্যকর কোন পদক্ষেপ করেনি বনবিভাগ। এনিয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনদুপুরে পাহাড় কাটলেও টাকার বিনিময়ে নিরব বনবিভাগ। আইওয়াশ পরিদর্শন করলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাপিতখালী বন বিভাগের আওতাধীন পশ্চিম গজালিয়া মৃত নূরুল ইসলাম (পিয়াইজ্জা) বুড়োর বাড়ির সামনের বিশাল পাহাড় কেটে মাটি বিক্রি করছে স্থানীয় এনামুল হক ও আব্দুর রহমান সহ সংঘবদ্ধ একটি চক্র।

এবিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে, তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। রেঞ্জ কর্মকর্তা আরও জানান, এর আগেও এনামুল হকের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম।

এদিকে মাটি কাটার বিষয়ে নিউজ করলে, প্রশাসনিক কোন পদক্ষেপ না দেখায় সাংবাদিকদের ব্যাপারে ট্রল করতে শুরু করে পাহাড় কাটার সাথে জড়িত এনামুল হক ও আব্দুর রহমানের পরিচালনাধীন সংঘবদ্ধ একটি চক্র।

পাহাড় কাটার বিষয়ে স্থানীয় হেডম্যান শফির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা পরিদর্শনে গিয়েছি। বিস্তারিত তথ্য স্যারদের জানিয়েছি, উনারা ব্যবস্থা গ্রহণ করবেন।

এবিষয়ে পাহাড় কাটার সাথে জড়িত এনামুল হক ও আব্দুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর