রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন শ্রীবরদী উপজেলার ১ নং সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা হারিয়াকোনা এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
গণসংযোগকালে হারিয়াকোনা এলাকার মানুষের আন্তরিকতা, স্নেহ, ভালোবাসা ও উৎসাহে অভিভূত হয়েছেন বলে জানান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা।
তিনি বলেন, “হারিয়াকোনার মানুষের আন্তরিক ভালোবাসা ও স্নেহে আমার হৃদয় সত্যিই ভরে গেছে। মানুষ এভাবে আপন করে নেওয়া, ভালোবাসা দিয়ে পাশে থাকা—একজন প্রার্থী হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে। তাঁদের প্রতিটি হাসি, আন্তরিক কথা ও ভালোবাসার মুহূর্ত আমার হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আমি কৃতজ্ঞ, আমি আনন্দিত, আমি অভিভূত। মানুষের এই ভালোবাসার মর্যাদা যেন সারাজীবন রাখতে পারি—এটাই আমার আন্তরিক প্রত্যাশা। হারিয়াকোনার প্রিয় মানুষগুলোর প্রতি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসেবার বিষয় নিয়েও মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকার মানুষও তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর