মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া
উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ৪ নং তাতিহাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন মোঃ সেলিম মিয়া। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হলে তাতিহাতী ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, কৃষিনির্ভর এ ইউনিয়নের কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষির আধুনিকায়নের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণ সমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
মোঃ সেলিম মিয়া বলেন, “আমি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সকল মানুষের জন্য ন্যায়, সমতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করব। জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চাই।”
এ সময় তিনি ইউনিয়নের তরুণ সমাজকে মাদক, জুয়া ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া তাতিহাতী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। একটি উন্নত, সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব তাতিহাতী ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর