নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম
টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান
মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন :
নবদিয়া অরুণ উদয় যুব সংঘ ও সামাজিক সংগঠনের নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ হাফিজুল ইসলাম। তিনি আসন্ন ২৫ তারিখের নির্বাচনে টেলিভিশন প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
সৎ, যোগ্য, দক্ষ ও পরিশ্রমী প্রার্থী হিসেবে মোঃ হাফিজুল ইসলাম সংগঠনের সদস্যদের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। তিনি নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক উন্নয়ন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংগঠনের প্রচার ও প্রকাশনা কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ হাফিজুল ইসলাম বলেন, “আমি নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের সদস্যদের পাশে থেকে কাজ করতে চাই। সংগঠনের উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি নবদিয়া অরুণ উদয় যুব সংঘ ও সামাজিক সংগঠনের সকল ভোটারের প্রতি আগামী ২৫ তারিখে টেলিভিশন প্রতীকে মূল্যবান ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ ও সমর্থন প্রত্যাশায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।