বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

মালিঝিকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোহাম্মদ রফিকুল ইসলাম, চাচ্ছেন এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মালিঝিকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোহাম্মদ রফিকুল ইসলাম, চাচ্ছেন এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত ব্যানারে মোহাম্মদ রফিকুল ইসলাম নিজেকে মালিঝিকান্দা ইউনিয়নের মাটি ও মানুষের প্রিয় মুখ এবং তারুণ্যের অহংকার হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

মোহাম্মদ রফিকুল ইসলাম মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির যুব সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি, ঝিনাইগাতী উপজেলা ছাত্রদল ও সাবেক সভাপতি, মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা চেয়েছেন। তাঁর প্রত্যাশা, দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে ইউনিয়নের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে পারবেন।

এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে মালিঝিকান্দা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক তৎপরতা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর