ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী
মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হিসেবে নূর বাদশা চৌধুরীর নাম আলোচনায় এসেছে। তিনি বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলা নূর বাদশা চৌধুরী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে তিনি গুরুত্ব দেওয়ার কথা জানান।
নূর বাদশা চৌধুরী বলেন, নির্বাচনে জয়ী হলে দল-মত নির্বিশেষে ১ নং ওয়ার্ডের সব মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন। তিনি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।