মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ইসরায়েলি বিমান হামলা; হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারসহ নিহত ১৪

অনলাইন ডেস্ক: / ৩০১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডারসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার সময় বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর ‘এলিট ইউনিট’ রাদওয়ান-এর সদস্যদের সাথে বৈঠক করছিলেন আকিল। হামলায় এই ইউনিটটির অন্য সদস্যরাও মারা গেছেন।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল এবং রাদওয়ান স্পেশাল ফোর্সের ইউনিটের অন্যান্য সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে একটি ‘টার্গেটেড স্ট্রাইক’ চালিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে আকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাকে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের একজন বলে অভিহিত করেছে।তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তার বিশদ বিবরণ দেওয়া হয়নি।

গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহর সদস্যেদের ব্যবহার করা কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন নিহত ও তিন হাজার আহত হয়। এত বড় ধাক্কার পরপরই আকিলসহ অন্য কমান্ডারদের হারিয়ে বেশ বেকায়দায় পড়েছে হিজবুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর