মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বানসালিকে কেন আদর্শহীন বলেছিলেন কারিনা?

অনলাইন ডেস্ক: / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বলিউডে ‘ঠোঁটকাটা’ বলেই পরিচিত কারিনা কাপুর। ক্যারিয়ারের শুরুতেই তিনি প্রকাশ্যে বলে বসেছিলেন, সালমান খান খারাপ অভিনেতা। সঞ্জয় লীলা বানসালিকেও ছাড়েননি অভিনেত্রী। অভিনয় জীবনের শুরুর দিকেই তাকে নিয়ে বলেছিলেন, “কোনও নীতি নেই। বিভ্রান্ত লোক!” কিন্তু, প্রথম সারির পরিচালককে নিয়ে কেন এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তার প্রথম পছন্দ ছিলেন কারিনাই। কিন্তু সেই সময় অভিনয়জগতে পা রাখতে চাননি অভিনেত্রী। তার পর ঐশ্বরিয়াকে বেছে নিয়েছিলেন নায়িকার চরিত্রে। এর পরে কারিনাকে ‘দেবদাস’ ছবির প্রস্তাব দেন সঞ্জয়। প্রাথমিক ভাবে রাজি হননি কারিনা। তার মনে হয়েছিল, ‘পারো’ চরিত্রটির জন্য তিনি মানানসই নন। তবে পরে সিদ্ধান্তে বদল আনেন অভিনেত্রী। চুক্তিপত্রে স্বাক্ষরও করে ফেলেন। কিন্তু তার পরে যে ঘটনাটি ঘটে তা কল্পনাও করেননি কারিনা।
ছবির জন্য ফটোশুটের পরে কারিনা জানতে পারেন, ‘দেবদাস’ ছবি থেকে তাকে বাদ দিয়েছেন সঞ্জয়। পরিবর্তে ঐশ্বরিয়াকে চূড়ান্ত করেছেন ‘পারো’ চরিত্রের জন্য। ঘটনার পরে রাগে ফেটে পড়েন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সঞ্জয় একজন বিভ্রান্ত পরিচালক। ওর কথার দাম নেই। ওর জীবনে কোনও নীতি আদর্শ নেই।” সঞ্জয়ের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন ‘অপেশাদার’-এর তকমা। সেই সময় তিনি আরও বলেছিলেন, “আগামী দিনে যদি রাজ কাপুর এবং গুরু দত্তের নামের পাশে সঞ্জয়ের নাম আসে তা-ও আমি ওর সঙ্গে ছবি করব না। এমনকি আমার হাতে যদি কোনও কাজ না-ও থাকে, আমি যদি ফ্লপ নায়িকা হই তা-ও করব না। ওর ছবি থেকে আমি এমনিতেও কোনও অনুপ্রেরণা পাইনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর