মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

কোটি টাকার বেশি দেনমোহরে ফের সানাইয়ের বিয়ে

অনলাইন ডেস্ক: / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কোটি টাকার বেশি দেনমোহরে ফের বিয়ে করেছেন আলোচিত-সমালোচিত নায়িকা সানাই মাহবুব। রোববার (২২ সেপ্টেম্বর) এক সুইডেনপ্রবাসীর সঙ্গে ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সানাই নিজেই। সানাইয়ের স্বামী সোহেল এফ খান। তিনি একজন ব্যবসায়ী।

নতুন এই বিয়ের বিষয়ে সানাই বলেন, ‘পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো। তবে বিয়েতে দেনমোহর ছিল ১ কোটি ১ লাখ ১ টাকা। তবে এক টাকাও উশুল করা হয়নি। পুরোটাই বাকি। আর দেনমোহরের টাকার বিষয়টি পুরোটাই তার ইচ্ছানুযায়ী হয়েছে। ’

সানাই আরও বলেন, ‘তাদের মধ্যে পরিচয় হয়েছে এক বছর আগে। পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হয়েছে। একপর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আগের স্বামীর বিষয়ে আপনারা আগেই জেনেছেন। আমরা আলাদা হয়ে গেছি অনেক দিন আগে। ’

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন সানাই। সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। তার সাবেক স্বামী মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়। ব্যাংক কর্মকর্তা মুসার সঙ্গে বিয়ে করে সংসারী হয়েছিলেন তিনি। সে সময় শোবিজকে বিদায় জানিয়েছিলেন সানাই। এরপর বিভিন্ন সময় স্বামীসহ লাইভে এসে নেটিজেনদের সঙ্গে সময় ভাগ করে নিতেন। বিয়ের এক বছরের মাথায় ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন সানাই মাহবুব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর