বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

নাটোরে বিএনপি নেতার বিরুদ্ধে সিনেমা হল ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নাটোর প্রতিনিধি: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪


নাটোরের গুরুদাসপুরে বিএনপি নেতা ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে আনন্দ সিনেপ্লেক্স ভাংচুর, লুটপাট, জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনন্দ সিনেপ্লেক্সের মালিক ও গণমাধ্যমকর্মী আনিসুর রহমান অভিযোগ করে জানান, চুক্তিনামা অমান্য করে গত ৮ আগষ্ট সন্ধ্যায় গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মশিউর রহমান বাবলুর নির্দেশে প্রায় ৫০ থেকে ৬০ জন আনন্দ সিনেপ্লেক্সে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টটরসহ সিনেপ্লেক্সে থাকা সব মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে চলে যায়। দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব ও লুটপাট চালানো হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুর ও লুটপাটের সময় হামলাকারীদের নিষেধ করলে তারা হল মালিক ও ম্যানেজারকে প্রাণনাশের হুমকি প্রদান করে। হল মালিক আনিসুর রহমান আরও জানান, বিএনপি নেতা মশিউর রহমান বাবলু ক্ষমতার দাপট দেখিয়ে হামলা চালিয়ে তার অপূরনীয় ক্ষতি করেছে।

এ বিষয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেছেন । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন। বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সিনেমা হলে অনৈতিক কাজ চলায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ভাংচুর করেছে। তিনি নন বরং অভিযোগকারী আনিসুর রহমানই চুক্তি ভঙ্গ করেছেন। নানা অজুহাতে তিনি নিয়মিত ভাড়া প্রদান করেননি। প্রায় তিন বছরে ভাড়া বাবদ মাত্র ৮০ হাজার টাকা দিয়েছেন। ফলে তিনি সিনেপ্লেক্সর সম্পদ নিজের হেফাজতে নিয়েছেন। গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর