বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সাকিবহীন টি-২০ দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন মিরাজ

অনলাইন ডেস্ক: / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ এখনও চলমান। কানপুরে চলছে সিরিজের শেষ টেস্ট। যদিও বৃষ্টিতে খেলা হয়নি গত দুঈদিন। এরই মধ্যে রবিবার (২৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা আছেন যথারীতি। দলে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আছেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন-সাকিব-মুস্তাফিজরা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর