সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

প্রথম বারের মত প্রাথমিক পর্যায়ে খানসামায় সেরা পাঠক প্রতিযোগিতা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ২২০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের রিডিং নিশ্চিতকরণে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথম বারের মত ক্লাস্টার পর্যায়ে সেরা পাঠক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাচিনীয়া ক্লাস্টারের আয়োজনে কাচিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় কাচিনীয়া ক্লাস্টারের ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে রিডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রথম হয়েছেন দলি গুলিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরুন জান্নাত, দ্বিতীয় হয়েছেন চেহেলগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহাফুজ আল মাহিব ও তৃতীয় হয়েছেন ভাবকী কালিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদ আহনাফ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, মঞ্জুরুল হক, হোসনে মোবারক ও কাজল চন্দ্র রায়, কাচিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিউল ইসলামসহ এই ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর