রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬

 

​দিনাজপুর প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর পক্ষ থেকে এক সদস্যের অসুস্থ স্বামীর উন্নত চিকিৎসার জন্য ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে, ২০২৬) দিনাজপুরের পাকেরহাট শাখায় এই অর্থ হস্তান্তর করা হয়।

​জানা গেছে, এসএসএস দিনাজপুর জোনের আওতাধীন পাকেরহাট শাখার ৩ নং সমিতির ১০ নং সদস্য জবা রাণী। তাঁর স্বামী ক্ষনিজ চন্দ্র দীর্ঘদিন যাবৎ ক্রনিক কিডনি রোগে (CKD) ভুগছেন। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি চরম হিমশিম খাচ্ছিল। এই পরিস্থিতিতে সদস্য জবা রাণীর আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে সংস্থার পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

​শনিবার (২৩ মে) পাকেরহাট শাখা কার্যালয় সংলগ্ন সদস্যের বাড়িতে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জবা রাণীর হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। ​অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পাকেরহাট শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আবু মোতালেব, শাখা হিসাবরক্ষক জনাব মোঃ রুবেল ইসলাম, সিনিয়র মাঠ সংগঠক জনাব মোঃ আনোয়ারুল হাবিব এবং জনাব সুজন চন্দ্র আর্য।

​চেক হস্তান্তর শেষে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা সংস্থার এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আবেগাপ্লুত হয়ে বলেন, “কোনো এনজিও প্রতিষ্ঠান যে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনুদান প্রদান করে, তা এই প্রথম দেখলাম। এসএসএস শুধু ঋণদান কর্মসূচিই বাস্তবায়ন করে না, বরং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত সমাজসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।”

​অনুষ্ঠানে উপস্থিত সকলে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন সংস্থার প্রতিষ্ঠাতা ও শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভূঁইয়া মহোদয়ের দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর