মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পানি বাড়লেও এখনও সব নদ-নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি সতর্ক সীমায় পৌঁছালেও সহসাই এই অঞ্চলে বন্যার আশঙ্কা নেই।

পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার (৫ অক্টোবর) সকাল ৯ টার প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সময়ে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২৫ সেন্টিমিটার এবং ধরলা পানি শহরের সেতু পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৬ টা পর্যন্ত তিস্তার পানি বাড়লেও সকাল ৯ টায় তিস্তার পানি স্থিতিশীল ছিল। তবে তা বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পউবোর বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগামী কয়েকদিন ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে অন্যান্য নদনদীর পানি ৪৮ ঘন্টা পর কমতে শুরু করতে পারে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, নদ নদীর পানি বাড়লেও জেলায় আপাতত বন্যার পূর্বাভাস নেই। বরং ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি কমার পূর্বাভাস রয়েছে। ব্রহ্মপুত্র আগামী ৫ দিন বাড়লেও বিপদসীমা অতিক্রম করার পূর্বাভাস নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর