মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সংগীতশিল্পী আদনান সামির মা আর নেই

অনলাইন ডেস্ক: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সমীরের মা বেগম নওরীন খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। সোমবার (৭ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর কণ্ঠশিল্পী নিজেই জানিয়েছেন।

মায়ের একটি ছবি পোস্ট করে আদনান সামি লেখেন, সীমাহীন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মারা গেছেন আমাদের প্রিয় মা বেগম নওরীন খান। আকস্মিক এ ঘটনায় ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছি আমরা।

গায়ক আরও লেখেন, ভীষণ অমায়িক একজন মানুষ ছিলেন আমাদের মা। তিনি যার সংস্পর্শে যেতেন, তার সঙ্গে আনন্দ ও ভালোবাসা ভাগ করে নিতেন। আমরা তাকে খুব মিস করব। তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন সবাই।

তবে গায়কের মা কখন, কোথায়, কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি আদনান সামি। তবে তার মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করছেন তার ভক্ত ও শোবিজ অঙ্গনের তারকারাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর