মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেরপুরে হত্যা মামলার আসামী মুকুল দফাদার গ্রেফতার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নিহত মাহবুব আলম হত্যা মামলার আসামী মুকুল দফাদার(৫০)কে গ্রেফতার করেছে র‍্যাব।

৩ নভেম্বর (রবিবার) বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত

মুকুল দফাদার সদর উপজেলার দড়িপাড়া এলাকার বদু দফাদার ওরফে মোজাম্মেল হকের ছেলে।

র‍্যাব জানায়, গত ৪আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই মিছিল চলাকালে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এ ঘটনায় নিহতের মাতা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যায় আসামীরা।

উক্ত মামলা রুজুর পর র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরি ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে র‍্যাবের
একটি আভিযানিক অভিযান চালিয়ে রোববার বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মুকুল দফাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মুকুল দফাদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ০১৯৮৩-৮৮৫২৪৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর