মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ

আমতলীতে ঐতিহাসিক জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন
উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে কয়েক
হাজার লোক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন দিবসটি পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উলক্ষে পুরাতন হাসপাতাল সড়কের নতুন ডাকবাংলো চত্ত¡র থেকে হাজার হাজার লোক এক বর্নাঢ্য র‌্যালিতে অংশগ্রহন করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন
করে। পরে ডাকবাংলো চত্ত¡রে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম টারজানের সঞ্চালনায়
উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক কামরুজ্জামান হিরু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান। সভায় প্রধান
বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
মাহবুবুল আলম মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ
খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম
শানু, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান
আকন, সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু,সাবেক চেয়ারম্যান ও
সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম
আহবায়ক তোফাজ্জেল হোসেন, পৌর বিএনপির যুগ্মআহবায়ক আমিনুল ইসলাম জাকির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রিপন, আমতলী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও ছাত্রদলের আমতলী উপজেলা সভাপতি মো. ইমরান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর