রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপন গ্রেপ্তার।

মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মোঃ লুৎফর রহমান লিটন
স্টাফ রিপোর্টার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের হাটিকমুরুল হাইওয়ে থানায় হামলা- অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপনকে গ্রেপ্তার করে সলঙ্গা থানা পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে, সকালে থানার ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সলঙ্গা থানা ছাত্রলীগের সেলিম-সাগর কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল করিম জানান, থানার ডাকবাংলো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আপনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার পক্ষ থেকে একটি মামলা হয়। ওই মামলার তানভীর ইসলাম আপনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর