রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মোঃ লুৎফর রহমান লিটন
স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় অভিনব পদ্ধতিতে কাপড়ের ব্যাগে গাঁজা পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত ১৪ নভেম্বর গভীর রাতে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মনতলা এলাকার মো. মীর হোসেন ওরফে রাজু (৩৫) এবং নওগাঁ জেলার বদলগাছী থানার চক জলাল এলাকার মোছা. সনি আক্তার (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের মোবাইল ফোনের মাধ্যমে গাঁজার ক্রয়-বিক্রয়ের যোগাযোগ করা হতো বলে জানা যায়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি চৌকস দল র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালায়। এ সময় তারা কাপড়ের ব্যাগে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১৯০০ টাকা জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর