মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

তাড়াশে শ্রীকৃষ্ণপুর সন্ন্যাসী তলা রাধাগোবিন্দ মন্দিরে রাস উৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

শেখ মোঃ করিম বকসো,তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শ্রীকৃষ্ণপুর সন্ন্যাসীতলা রাধা গোবিন্দ মন্দিরে ধর্মীয়ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে রাধা গোবিন্দের রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শ্রীকৃষ্ণপুর সন্ন্যাসিতলা রাধা গোবিন্দ মহাপ্রভু ম ন্দিরে মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হয় রাধা গোবিন্দের রাস উৎসব।

পরে পুজা অন্তে কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই রাস উৎসব। পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। এসময় শঙ্খ উলুধ্বনির ও বাদ্য বাজনার শব্দে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।

পুজা দিতে আসা ভক্তরা জানান, আজ কার্তিক মাসের পূর্নিমা তিথিতে ভবগান শ্রীকৃষ্ণ তার সকল ভক্তের মনোবাঞ্ছা পূরন করেছিলেন। তাই ভক্তের মনোবাঞ্ছা পূরনের জন্য সন্ধার পর থেকেই মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলের মধ্যে দিয়ে প্রার্থনা করছে সনাতনধর্মালম্বীরা। পৃথিবীর সকল অমঙ্গল কেটে পৃথিবী সুখ ও শান্তিতে ভরে উঠুক এমন চাওয়া পুজা দিতে আসা ভক্তদের।

শ্রীকৃষ্ণপুর সন্ন্যাসীতলা রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক জানান, আমাদের শত বছরের ঐতিহ্যর শ্রীকৃষ্ণপুর সন্ন্যাসীতলা রাধাগোবিন্দ মন্দিরে প্রতিবছরই উৎসবমুখর পরিবেশে রাধা গোবিন্দের রাস উৎসব পালন করা হয়। এবারও পালিত হচ্ছে।

ভগবান শ্রীকৃষ্ণ সকলের মনোবাঞ্ছা পূরন করুক এজন্যই এমন আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। পরেমেশ্বর সকলের মঙ্গল করুক এমনই আমাদের প্রার্থনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর