বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি স. ম. আফছার আলী

রিপোর্টারের নাম / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি স. ম. আফছার আলী

সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বি এন পি’র তাড়াশ উপজেলা শাখার সভাপতি স. ম. আফছার আলীকে। অপর দিকে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আব্দুল জব্বার। এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা।গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স. ম. আফসার আলীকে কলেজের সভাপতি ও মো. আব্দুল জব্বারকে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে ওই কলেজের এডহক কমিটি অনুমোদন দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর