সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি বাকেরগঞ্জে মোস্তফা বাহিনীর আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য

বাকেরগঞ্জে মোস্তফা বাহিনীর আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ

মোঃ বশির আহাম্মেদ / ৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মোঃ বশির আহাম্মেদ// বাকেরগঞ্জ প্রতিনিধিবরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজারে মৃত্যু আদম আলী হাওলাদারের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে ডিপজলের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা ব্যাংক ডাকাতি পুলিশের উপর হামলা, সরকারি জমি দখল এমন কি সংখ্যালঘুদের উপর হামলা ধর্ষণ চেষ্টা ইভটিজিংসহ এমন কোন কাজ নেই যা করেনি এই সন্ত্রাসী ডিপজল।সম্প্রতি নিয়ামতি ইউনিয়নের অতুল মালির কন্যা রিনা মালি ৪০ কে,বেধড়ক মারপিট করেন এতে তার মাথায় ১৫ টি সেলাই লাগে এবং রিনা মালির কন্যা সন্তান সমভাবা বৃষ্টি মালিকে বেধড়ক মারপিট করায়,রক্ত বমি করে গর্ভের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। রিনা মালির ছোট মেয়ে পদ্মা (ছদ্মনাম) কে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় তাদের উপর এই অত্যাচার করেন। মুস্তাফিজুর রহমান (ডিপজল) সরকারি জমি অবৈধভাবে জবরদখল করে ০১নং খাস খতিয়ানে শ্রেণী টোকা বাজারের দুটি দাগের ভূমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করে অদ্যবধি জবরদখল করে আছেন। মোস্তাফিজুর রহমান হাওলাদার।সেই ঘরেরই ভাড়াটিয়া এই হিন্দু পরিবারের উপর অমানবিক অত্যাচার চালায়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান ঘটনার পরপর আহত ভুক্তভোগীরা থানায় আসে তাদের অবস্থা গুরুতর থাকায় আমি তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠাই এবং সাথে সাথে মুস্তাফিজুর রহমান কে আটক করার জন্য নিয়ামতির বিট অফিসার এসআই সোহেল রানাকে ঘটনাস্থলে পাঠাই। ভুক্তভোগীরা অভিযোগ করলেই মামলা নেয়া হবে।
এ বিষয়ে নিয়ামতি বিট অফিসার এসআই সোহেল রানা সংবাদ মাধ্যমকে জানান ঘটনা সংবাদ শোনার পরপরই তিনি ওসি সাহেবের নির্দেশক্রমে ঘটনা স্থলে গিয়ে সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান ডিপজল কে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে ঘটনার পরপরই তিনি আত্মগোপনে চলে যায় ।ভুক্তভোগীরা থানায় এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর