রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ) পাচ্ছেব যাঁরা

মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধানঃ / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ প্রদানের জন্য গীতিকবিতা, আবৃত্তি, কবিতা, উপন্যাস, কথাসাহিত্য, প্রবন্ধ, ছড়া ও শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’।

 

গত ২৩ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

 

যারা ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. কৃষিবিদ মাহবুব কবির তুষার (গীতিকবিতা),
২. ফাতেমা সুলতানা সুমি (আবৃত্তি),
৩. মোঃ আশরাফুল ইসলাম রানা (কবিতা),
৪. আমজাদ শ্রাবণ (আবৃত্তি),
৫. জান্নাতুন নূর সাহলা (কবিতা),
৬. তামান্না মুসা আভা (উপন্যাস),
৭. মোঃ শোয়েব সিফাত শিমুল (কথাসাহিত্য),
৮. শাহজালাল সুজন (প্রবন্ধ),
৯. মোঃ আহসানুল ফেরদৌস (ছড়া),
১০. শিশির রাজন (শিশুসাহিত্য),

 

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৮ টি শাখায় এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

 

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা লেখক পুরস্কার (৪র্থ ধাপ)’।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-
শ ম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
ডাক বাংলা সাহিত্য একাডেমি
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর