রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প

ঝিনাইগাতীতে ভুল বসত ভুল নাম্বারে টাকা চলে যাওয়ায় উদ্ধার করলেন পুলিশ

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা স্টুডিও ব্যবসায়ী মো. সোহেলের ভুলবশত রকেটের অন্য নম্বরে চলে যাওয়া ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দিলেন পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে রকেটে অন্যত্র চলে যাওয়া উদ্ধার করা টাকা ওই ব্যবসায়ীর কাছে হস্তান্তÍর করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেন ও সদরের ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির।

জানা গেছে, গত ২৯ নভেম্বর দুপুরে স্টুডিও ব্যবসায়ী মো. সোহেল তার ব্যক্তিগত মোবাইলে আর্থিক সেবাদাতা রকেটের মাধ্যমে টাকা পাঠানোর সময় একটি ডিজিট ভুল করলে ২৪ হাজার ৫০০ টাকা অন্য একটি রকেট নম্বরে চলে যায়।

তিনি টাকা ফেরত পাওয়ার জন্য রকেট অফিসে গিয়ে জানতে পারেন যার নম্বরে টাকাগুলো গেছে তিনি তার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিয়েছেন।
পরে সোহেল ওই ব্যক্তির নম্বরে ফোন করে তার টাকাগুলো ফেরত চাইলে ওই ব্যক্তি তার ফোনে টাকা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে সোহেল গত ১ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নির্দেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই নম্বরের ব্যক্তিকে সনাক্ত করতে সক্ষম হয় ।

সনাক্ত হওয়া ব্যক্তি মাগুড়ার সদর উপজেলার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে মাগুরা সদর থানা পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তির নিকট থেকে ভুলবশত চলে যাওয়া ২৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত টাকা সোহেলের কাছে হস্তান্তর করে পুলিশ।

স্টুডিও ব্যবসায়ী মো. সোহেল বলেন, ভুল নম্বরে চলে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত। থানা পুলিশের আন্তরিকতা ও তাদের দায়িত্ব পালন দেখে আমি মুগ্ধ। এতো দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহিদ হোসেনের কাছে আমি কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর