রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

তাহিরপুরে সম্প্রতি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন- বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে এলাকার সাধারণ নিরীহ মানুষ সহ ব্যবসায়ী সম্রাট তালুকদারকে হয়রানি করার প্রতিবাদে প্রতিবেদক রাজু আহমদ রমজানের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে শ্রীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুবদল সভাপতি জিয়াউর রহমান আখঞ্জি, ব্যবসায়ী শাহ আলম, কনকন মেম্বার, জুয়েল মিয়া, সুয়েব মিয়া, দুলাল মিয়া, হুমায়ুন আহমেদ, সুলেনুর মিয়া, সজল মিয়া প্রমুখ।

 

বক্তারা মানববন্ধনে বলেন, সাবেক শিক্ষক মরহুম বদরউদ্দিন তালুকদারকে নিয়ে প্রকাশিত সংবাদে যে অশ্রব্য ও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে তা কোন সুষ্ঠু গণমাধ্যমের ভাষা হতে পারেনা। শিক্ষক বদরউদ্দিন একজন ভাল মানুষ ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় বিনা বেতনে ‘জনতা উচ্চ বিদ্যালয়ে বছরের পর বছর পাঠদান করেছেন। তার ঔরশজাত সন্তান সম্রাট ও তার ভাই খলিল তালুকদার ভাল মনের মানুষ।

 

তারা নদী – হাওর ও সীমান্তে চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। প্রতিবেদক ব্যাক্তি আক্রোশে শান্তিপ্রিয় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এমন একটি মিথ্যা কাল্পনিক গল্প লিখেছেন। আমরা এই বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর