মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা

ভ্যাট” দিব জনে জনে অংশ নিব উন্নয়নে

স্টাফ রিপোর্টার:: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৪ উপলক্ষে
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর উদ্যোগে ১০ ডিসেম্বর “ভ্যাট দিবস” এবং ১০-১৫ ডিসেম্বর “ভ্যাট সপ্তাহ-২০২৪” পালিত হয়েছে । মঙ্গলবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোঃ তাসনিমুর রহমান সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে ভ্যট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল, সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী; বর্ডারগার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুর ইসলাম চৌধুরী(বিজিবিএম); দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি(ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস।

এছাড়াও সম্মানিত অংশীদারগণ; গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর অতিরিক্ত কমিশনার-২ জনাব রেজভী আহম্মেদ ও কী-নোট পেপার উপস্থাপন করেন। এছাড়াও অতিরিক্ত কমিশনার-১ জনাব খন্দকার নাজমুল হক।

আলোচনার প্রথমেই জুলাই-আগস্ট বিপ্লবের শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে, সেখানে জাতীয় রাজস্ব তথা ভ্যাট এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা কমিয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ভ্যাট এর কোন বিকল্প নেই।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, প্রতিবছর জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রকে যে পরিমাণ রাজস্ব যোগান দেয় তার বেশিরভাগই ভ্যাট হতে আসে। ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের উত্তরোত্তর অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের অভ্যুদয়ের ফলে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের পরিবেশ বিরাজ করছে তারই আলোকে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে। তিনি বিপ্লবোত্তর এই বাংলাদেশে প্রকৃত অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সম্মানিত করদাতাগণকে যথাযথ ভ্যাট প্রদানের আহ্বান জানান। এছাড়াও, বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব এবং প্রকৃত ভ্যাট আদায়ের জন্য সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশনের উপর গুরুত্ব আরোপ করেন। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট রিটার্ন, করপরিশোধ (e-payment), হিসাবসংরক্ষণসহ আধুনিক সুবিধা গ্রহণের জন্য তিনি স্টেকহোল্ডারদেরকে অনুরোধ করেন। তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট ভ্যাট আহরণের লক্ষ্যমাত্রা পূরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এবারের ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্যকে ধারণ করে তিনি সকল পর্যায়ের করদাতাগণকে যথাযথ ভ্যাট প্রদানের আহ্বান জানান। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি স্থানীয় ক্যাবল অপারেটর ও বিল বোর্ডের মাধ্যমে ভ্যাট সপ্তাহের সচেতনতামূলক টিভিসি নিয়মিত সম্প্রচার করা হচ্ছে। এ ধরণের সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে সকল অংশীজনের সহযোগিতায় এ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট বিশ্বাস করে।##

আমির হোসেন স্টাফ রিপোর্টার
০১৭১৫৮০৪৮৮৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর