মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

রাফির গীতিকবিতা নিয়ে অনিমেষের গান

অনলাইন ডেস্কঃ / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

দেশের সংগীতাঙ্গনে যাদের দাপুটে বিচরণ তাদের মধ্যে অন্যতম অনিমেষ রায়। নিয়মিত দাঁড়াচ্ছেন মাইক্রোফোনের সামনে। কণ্ঠে তুলছেন নতুন নতুন গান। সেসব পাচ্ছে শ্রোতাদের সমাদর। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেল ‘ক্ষমা চাই’ শিরোনামে অনিমেষের নতুন একটি মিউজিক ভিডিও। রাফিউজ্জামান রাফির কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর।

 

‘ক্ষমা চাই’ শিরোনামের এ গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি নিয়ে অনিমেষ বলেন, ‘গানটি আশা করি সবার ভালো লাগবে। মাটির সুর, কথায় আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করছে।’

 

আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘গানটি আমাদের অনেক দিনের প্রকল্প। সবার শ্রম ও ভালোবাসায় সম্পূর্ণ হয়েছে। কথা সুর সংগীত ও কণ্ঠের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে। সংগীত পরিচালক সুমন কল্যাণ বুলেন, ‘আমার সংগীতায়োজনে বছরের প্রথম গান। ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। গানটিতে আকুতি আছে, প্রার্থনা আছে। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।

 

গানের লেখক রাফি বলে, ‘গানটিকে প্রার্থনা সংগীত বলতে পারেন। স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। প্রোটিউনের কর্ণধার প্রসেনজিৎ ওঝা ভাইকে বিশেষ ধন্যবাদ। সব মিলিয়ে আশা করি শ্রোতারা নিজেদের যুক্ত করতে পারবেন গানটির সঙ্গে।

 

প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর