মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট।

চৌহালী প্রতিনিধি : / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের যমুনা নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌহালী থানার প্রায় এলাকা ও শাহজাদপুর উপজেলার কিছু এলাকা যমুনা নদীর ভাঙ্গনে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

 

চৌহালী উপজেলার এনায়েতপুর থানা ও শাহজাদপুর উপজেলার শাহজাদপুর থানার কয়েকটি গ্রামকে যমুনা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ছয়শত সাতচল্লিশ কোটি টাকার প্রকল্পের কাজ বর্তমান চলমান অবস্থায় আছে।

 

যমুনা নদীর তীর রক্ষা বাঁধের কাজকে উপলক্ষ্য করে ৫ই আগস্ট ২০২৪ইং তারিখের পর থেকে এই যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী হাসমত শেখ প্রশাসনের দুর্বলতা ও নজরদারির অভাবের সুযোগ নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করে আসছে।

 

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে এবং এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধের যে কাজ চলমান আছে তার সুফল কতটুকু হবে সে বিষয়ে এলাকার জনগণের কাছে জানতে চাইলে এলাকার জনগণ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এ সমস্যা মোকাবেলায় প্রভাবশালী হাসমত শেখের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। একই সঙ্গে বিকল্প নির্মাণ উপকরণ ব্যবহারের ওপর জোর দিয়ে বালুর চাহিদা কমানোর চেষ্টা করতে হবে। যমুনা নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি স্থানীয় জনজীবনের অংশ। তাই নদীটি রক্ষা করা আমাদের নৈতিক ও পরিবেশগত দায়িত্ব। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

 

সাত্তার আব্বাসী
০১৭১১-৪৭৫৭৫২
২৭.০১.২০২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর