সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

চৌহালীর এনায়েতপুরে আই সি এল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাত্তার আব্বাসী (চৌহালী প্রতিনিধি) : / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সাত্তার আব্বাসী (চৌহালী প্রতিনিধি) :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে আই সি এল স্কুলের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আই সি এল স্কুলের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মোস্তফা কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল লতিফ, সাংবাদিক মারুফা মির্জা, সাংবাদিক মোঃ সেলিম, সাংবাদিক ইয়াহিয়া খান প্রমুখ।

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ। ছয়শত শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয়। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ,চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ ও তথ্য প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, অংক দৌড়, ময়দা থেকে পয়সা কুড়ানো, লং জাম্প, বল নিক্ষেপ সহ নানা প্রতিযোগিতা ছিল।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

সাত্তার আব্বাসী
১৯.০২.২০২৫ইং।
০১৭১১৪৭৫৭৫২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর