মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালিত হয়েছে

রিপোর্টারের নাম / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।

গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহজালাল বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শাহজালাল কালচারাল সেন্টারে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শাহজালাল মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান
বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া, স্কুল কমিটির সাবেক সভাপতি আক্তার উজ্জামান কুরেশি নিপু, আব্দুল মুমিন, শেখ আতিকুজ্জামান ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য রাখেন।

আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর সহ সকল বক্তারা ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তানদেরকে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় অধ্যায় তুলে ধরতে ও বাংলা ভাষা সম্মন্ধে সম্মক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলা স্কুলে পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করতে কমিউনিটির সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর