বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

৫ ই আগস্ট উপলক্ষে শেরপুর-৩ আসনের বিজয় মিছিল পরিণত হয় জন সমুদ্রে 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর-৩ আসনে বিএনপির বিজয় মিছিল পরিণত হয় জন সমুদ্রে। মানুষের ঢল নামে মিছিল ও পথ সভায়। ঝিনাইগাতীর সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। শেরপুরের ঝিনাইগাতী শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিরাট বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত হয়।

৫ ই আগস্ট ‘২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফকির মো: মনিরুজ্জামান সোহাগ এর নের্তৃত্বে ঝিনাইগাতীতে বিরাট বিজয় র‍্যালি ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত জন সমুদ্রে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল বলেন, আজকের এই দিনে সাড়ে ১৫ বছর ধরে দেশের মানুষের বুকে জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও পলায়নের পর আমারা আজ মুক্ত ভাবে কথা বলতে পারছি। বক্তব্য রাখতে পারছি। গত বছরের এই দিনে দেশ আবার দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। আর সেই জন্য আজ বিজয় মিছিল করছি।

তিনি সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতের আরোগ্য কামনা করেন। তিনি বলেন, শেখ হাসিনার মতো তিন শ’ মন্ত্রী এমপিসহ পলায়নের ইতিহাস আমার জানামতে সারা বিশ্বে নেই।

সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রুপন। সাবেক এমপি মাহমুদুল হক রুবেল নেতা কর্মীদের বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ কোন প্রকার দুর্নীতি চাঁদাবাজী থেকে বিরত থাকতে হবে। নচেৎ আপনাদর ও মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর