সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

গাজীপুরে ২৫৫০ পিস ইয়াবা ও বিশেষ ব্যান্ডের সাবানসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধিঃ / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সাবরিনা জাহান,
বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের চৌকস অভিযানে ২,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ পিস বিশেষ ব্র্যান্ডের সাবানসহ এক নারী মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আশিকুল হক রুনাল্ড ও সঙ্গীয় ফোর্স টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর মুন্নুনগর স্টেশন রোডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালান। এ সময় সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সামনে ফুটপাত থেকে সালমা (৩০) নামের এক নারীকে আটক করা হয়।আটককৃত ওই নারীকে তল্লাশি করে
তার কাছ থেকে সাবানের প্যাকেটে লুকানো মোট ২,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ১৫০ পিস সাবান, যেগুলোর গায়ে “SAVLON NOT FOR SALE” ও “JTS KOREA” লেখা ছিল।

গ্রেফতারকৃত সালমার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার বাকাত বসুপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ নজরুল বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর