রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের বলি হলেন প্রধান শিক্ষক   বাকেরগঞ্জে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের বলি হলেন প্রধান শিক্ষক শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার।

তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে বাঁধা দেয়ায় গ্রামবাসীর উপর ব্যবসায়ীর হামলা; আটক করে পুলিশে দিল গ্রামবাসী

আমির হোসাইন ‎স্টাফ রিপোর্টার / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আমির হোসাইন
‎স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবা সম্রাট শিমুলতলা গ্রামের শাজাহান মিয়া(৪০)কে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে নিষেধ করায় মাদক ব্যবসায়ী শাজাহান তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর হামলার চেষ্টা করে। 

এ সময় শিমুলতলা গ্রামবাসী ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইয়াবা ব্যবসায়ী ইউনুছ আলী(২৬) কে আটক করে পুলিশের হাতে তোলে দেয়।  আটককৃত ইয়াবা সম্রাট শাজাহান শিমুলতলা গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে এবং একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাজাহানের আপন মেয়ের জামাই ইউনুছ আলী(২৭)।

‎এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত-রাত ১ টার সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের।

‎এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শাজাহান ও ইউনুসকে মামলা দিয়ে আদালতে মাধ্যমে জেল কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

‎স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ২৩ সেপ্টেম্বর  মঙ্গলবার রাত ১২ টার সময় শিমুলতলা গ্রামবাসী মিলে  শিমুলতলা গ্রামে থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে পারবেনা বলে নিষেধ করে। এ সময় ইয়াবা সম্রাট শাজাহান তার মেয়ের জামাই ইউনুছ আলীসহ ১০/১৫ জনের মাদক ব্যবসায়ীর একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামবাসীর হামলার চেষ্টা করে। পরে শিমুলতলা গ্রামের লোকজন মিলে ইয়াবা সম্রাট শাজাহান ও তার মেয়ের জামাই ইউনুছ আলীকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাহিরপুর থানার অধিনস্থ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স  ঘটনাস্থলে গেলে গ্রামবাসী শাজাহান ও ইউনুস আলীকে পুলিশের হাতে তোলে দেয়।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সদস্য শিমুলতলা গ্রামের শাহিবুর রহমান বলেন,  দীর্ঘদিন ধরে শাজাহানসহ ১০/১৫ জনের একটি মাদক কারবারি চক্র শিমুলতলাসহ তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটের  খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে তাহিরপুর থানা ও আদালতে ১৯/১২ টি মাদকের মামলাও রয়েছে। দিনরাত ২৪ ঘন্টাই উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল কলেজের ছাত্রসহ বিভিন্ন বয়সের ছেলেপেলে তার বাড়ি আসে ইয়াবা ট্যাবলেট নিতে। যার কারণে আমাদের গ্রামে মা-বোনেরা ঘর থেকে বের হতে পারেনা। আমরা শাজাহানকে নিষিদ্ধ করলে উল্টো মামলা হামলার হুমকি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর