সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) গাছা মসজিদ রোড মার্কেটে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার, কার্যকরী সভাপতি শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক।

সভায় সভাপতিত্ব করেন গাছা মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং সঞ্চালনা করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

আরাফাত হোসেন, সাবেক সভাপতি, টঙ্গি পূর্ব থানা বিএনপি

জসিম উদ্দিন দেওয়ান

ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস আলী

এস এম রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক

রাজু আহমেদ শাহিন

মাহফুজুর রহমান

ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম

মির্জা শফিকুল ইসলাম শফিক

আক্তারুজ্জামান বাবুল, প্রধান সমন্বয়ক বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক সংগঠন

মোমিনুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল

এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের আন্দোলন।”

সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আগামী নির্বাচন গণমানুষের আন্দোলনের ফসল হতে হবে।”

সভায় ইঞ্জিনিয়ার ইদ্রিস খান বলেন, “তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। কারণ তারাই গণতন্ত্র রক্ষার মূল শক্তি।”

আরাফাত হোসেন তার বক্তব্যে বলেন, “জনগণের সাথে আমাদের সরাসরি সংযোগ বাড়াতে হবে। মাঠে-ঘাটে, পাড়া-মহল্লায় গিয়ে মানুষকে সংগঠিত করতে হবে।”

আলোচনা সভায় বক্তারা একবাক্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর