বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

সিংড়ায় রাতাল বাজারে অষ্টমী দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে চলমান

নিজস্ব প্রতিবেদক : / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল বাজারে অবস্থিত রাতাল বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ার পর আজ মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং,) দুপুর ২ ঘটিকায় অষ্টমী পূজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে চলমান দেখা গিয়েছে।

পূজা চলাকালীন মন্দির প্রাঙ্গণে কোনো প্রকার মাদক সেবন বা মাদক কারবারের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখার জন্য উপস্থিত ছিলেন আনসার সদস্য ৬ জন (পুরুষ ৪ জন, নারী ২ জন), গ্রাম পুলিশ ১ জন এবং পুলিশ সদস্য ১ জন। সকলেই দায়িত্বের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাজ করেছেন।

উক্ত পূজা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য মন্দির কমিটির সভাপতি শ্রী রথিন্দ্র নাথ উরাঁও এবং সাধারণ সম্পাদক শ্রী দীনেশচন্দ্র উরাঁও সার্বিক তদারকি করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠান কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, এটি সামাজিক ঐক্য ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধিতেও সহায়ক।
মন্দির কমিটির সভাপতি রথিন্দ্র নাথ উরাঁও জানিয়েছেন, “আমাদের প্রধান লক্ষ্য ছিল পূজা শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। নিরাপত্তা ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং সকলের সহযোগিতায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”

স্থানীয়রা আরও জানিয়েছেন, মন্দির কমিটির দায়িত্বশীল তদারকি ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় পূজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন হচ্ছে। যা সমাজে নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সিংড়া উপজেলার সকল পুজা মণ্ডপে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীসহ অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর