বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু, আহত ৬, আটক- ১

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরও ৬ জন নারী-পুরুষ। পুলিশ ঘটনাস্থল থেকে আকলিমা বেগম নামে এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার কালীবাড়ী বানিয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি ও টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষরা হামলা চালায় মরিচফুলের পরিবারের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম।

আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আল আমিন প্রতিনিধিকে জানান, এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর