রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

চট্টগ্রামের মোহরা পাইলট একাডেমীর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ

সাংবাদিক এম দিদারুল আলম / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

এম,দিদারুল আলম চট্টগ্রাম

নৈতিক শিক্ষা ও সুশিক্ষার আলোয় আলোকিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামের মোহরা পাইলট একাডেমীর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (৩১ অক্টোবর) সারাদিন ব্যাপী মোহরা ওয়ার্ড কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মোহরা পাইলট একাডেমীর উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ফরিদ আহমদ মেম্বার। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলীর মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, প্রধান বক্তা ছিলেন আল আকসা একাডেমীর পরিচালক, মোহরা পাইলট একাডেমীর উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পশ্চিম মোহরা বায়তুস সালাম জামে মসজিদে খতিব মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলাম আল কাদেরী। মোহরা পাইলট একাডেমীর পরিচালক, অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিকিৎসক ও সমাজসেবক মো. শাহজাহান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু, মোহরা পাইলট একাডেমীর উপদেষ্টা ও চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হোসাইন মো. মাসুম, মোহরা পাইলট একাডেমি উপদেষ্টা মো: শওকত হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. বখতেয়ার শরীফ, অভিভাবক প্রতিনিধি মিসেস আসমা বেগম।
একাডেমির শিক্ষক আয়শা আকতার ও অথৈ বড়ুয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন শিক্ষক নাতাশা মহাজন, সেতু আক্তার, আখি দাশ, সোমা আকতার, কাঞ্চন বড়ুয়া হৃদয়, তৌহিদুল ইসলাম, শিক্ষার্থী মোহাম্মদ সানজিদ, সুমাইয়া নুসরাত প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ উপস্থাপনার মাধ্যমে অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বলেন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এই বার্ষিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। নৈতিক শিক্ষা ও সুশিক্ষার আলোয় আলোকিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর