বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন

সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’

রিপোর্টারের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

​রুহুল আমিন, ব্যুরো প্রধান (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’ (৩য় পর্যায়)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম আদালতের আইনি এক্তিয়ার, বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজ উপায়ে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উচ্চ আদালতের মামলার জট কমাতে এবং গ্রামের সাধারণ মানুষকে আইনি হয়রানি থেকে মুক্তি দিতে গ্রাম আদালত একটি যুগান্তকারী মাধ্যম। সামান্য কারণে যেন গ্রামবাসীকে জেলা শহর বা থানায় দৌড়াতে না হয়, সেজন্য এই আদালতকে আরও শক্তিশালী করতে হবে।”

​বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন, সিংগাইর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার এবং সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন।

​বক্তারা বলেন, দেশের প্রচলিত আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে গ্রামীণ মানুষ মাত্র অল্প খরচে এবং অত্যন্ত দ্রুততম সময়ে গ্রাম আদালতের মাধ্যমে সুফল পেতে পারেন। এটি কেবল বিরোধের মীমাংসাই করে না, বরং প্রতিবেশীদের মধ্যে সামাজিক সৌহার্দ্য টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা আরও জোর দিয়ে বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সাধারণ মানুষকে এই আদালতের আইনি সুবিধা সম্পর্কে সচেতন করার জন্য ব্যাপক প্রচারণার তাগিদ দেন তারা।

​কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত অংশীজনরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও কার্যকর পরামর্শ তুলে ধরেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সিংগাইর উপজেলা কো-অর্ডিনেটর উজ্জ্বলা ক্লারা রায়, স্থানীয় গণমাধ্যমকর্মী আবুল কালাম আজাদ বিপ্লব, ছানোয়ার হোসেন ও আতিকুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর