বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

লাকসাম-মনোহরগঞ্জে ধানের শীষে ঐক্যের অঙ্গীকার বিএনপিতে দুই গ্রুপের ঐতিহাসিক মিলনমেলা

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা-৯) আসনে বিএনপির রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হলো। আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় লাকসাম বিএনপি পার্টি অফিসে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক মিলনমেলা, যেখানে দলীয় ঐক্যের চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ বরকত উল্লাহ বুলু। তাঁর উপস্থিতিতে একই মঞ্চে সমবেত হন লাকসামে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী মোঃ আবুল কালাম ও প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিমের কন্যা সামিরা আজিম দোলার নেতৃত্বাধীন গ্রুপের নেতৃবৃন্দ।
দীর্ঘদিনের বিভক্ত রাজনীতিকে পেছনে ফেলে দুই গ্রুপের নেতারা একমত হন যে, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মিলনমেলায় বিভিন্ন বক্তা বলেন, “লাকসাম বিএনপি অতীতের সব ভেদাভেদ ভুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে প্রস্তুত।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঐক্য লাকসাম-মনোহরগঞ্জের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ধানের শীষের বিজয় নিশ্চিত করবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঐক্যবদ্ধ বিএনপি—শক্তিশালী লাকসাম ও মনোহরগঞ্জমিলনমেলায় নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, সকলে সম্মিলিতভাবে কাজ করলে বিজয় অবশ্যম্ভাবী। তাঁরা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ বিএনপি লাকসাম-মনোহরগঞ্জে শক্ত ভিত্তি গড়ে তুলবে এবং আগামী নির্বাচনকে ঘিরে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর